1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু এমপি পরিদর্শনের পর গজারিয়ায় খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করল কোম্পানি গজারিয়ায় পূর্ব শক্রতার জেরে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত,বাড়িঘর ভাংচুর,লুট রাতে টর্চ জ্বালিয়ে উদ্বোধন এমপির,দিনের আলোয় পরিদর্শন ইউএনও’র কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা কাউখালীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আফ্রিকান মাগুর মাছ জব্দ, দেওয়া হলো এতিমখানায় পবিপ্রবিতে ভিসিবিরোধী অপতৎপরতা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিরোধের মুখে পন্ড নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন গলাচিপায় ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনে উত্তেজনা, মুখোমুখি ছাত্রসংগঠন

উজিরপুরের সাতলার ইউপি চেয়ারম্যান মো সাহিন কারাগারে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬৬ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে চাঁদার দাবিতে মাছের ঘেরসহ পোল্টি খামারে হামলা চালিয়ে কোটি টাকা ক্ষতিসাধনের মামলার আসামী ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই আসামীকে জেলে পাঠিয়েছে আদালত।বৃহস্পতিবার (৩০ মে) বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে মামলার ৫ আসামী জামিনের প্রার্থনা করেন।জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান দুই জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন।জেলে যাওয়া মোঃ শাহিন হাওলাদার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যান।অপরজন হলেন ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই ইলিয়াস হাওলাদার।চেয়ারম্যান শাহীন হাওলাদার সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক।জামিন পাওয়া মামলার তিন আসামী হলেন-সোহেল হাওলাদার, কাইয়ুম ভাট্টি ও শাওন ভাট্টি। মামলার বরাতে এ্যাড. মুজিবুর রহমান জানান, সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের বাসিন্দা ইদ্রিস হাওলাদারের মাছের ঘের, পোল্টি খামার, ফিড, মেডিসিন ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। ইদ্রিস হাওলাদার পশ্চিম সাতলা গ্রামে নতুন একটি মাছের ঘের করার কাজ শুরু করেন।তখন ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের নেতৃত্বে আসামীরা এক কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় হুমকি দেয়।গত ১৬ মার্চ গভীর রাতে আসামীরা দেশীয় অস্ত্র, কেরোসিন ও পেট্রোল নিয়ে মাছের ঘেরে হামলা করে।তারা ঘেরে বিভিন্ন মুল্যবান মালামাল কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করে।খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ব্যবহৃত মাইক্রোবাস ফেলে রেখে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ গিয়ে মাইক্রোবাস উদ্ধার করে।এ ঘটনায় ১৮ মার্চ বাদী হয়ে ইদ্রিস হাওলাদার উজিরপুর মডেল থানায় মামলা করে।মামলার আসামী হিসেবে উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেয়।জামিন শেষে পাঁচ আসামী আদালতে হাজির হলে দুই জেলকে জেলে পাঠিয়ে ৩ জনের জামিন মঞ্জুর করেন।মামলায় নামধারী অন্য ৭ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓