1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুরে আলী হোসেন খুনের ১৬ ঘন্টার মাঝে প্রধান আসামি নূরুল হক গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলপুরে জমিসংক্রান্ত জেরে মুরগী ব্যবসায়ী আলী হোসেন (৭০) খুন হয়েছেন। ৩ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী ২য় খন্ড গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহতের ছেলে হারুন অর রশিদ (৩৫) বাদি হয়ে নূরুল হক ও তার ছেলে ফরহাদ (২৫)-এর নামে এবং অজ্ঞাত আরও ৪জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।এরপর মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান নিজে অক্লান্ত পরিশ্রমে অভিযানের সফলতা অর্জন করেছেন উপজেলার ৭নং রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া ছিলা খার বাজার এলাকা থেকে আজ মঙ্গলবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে মামলার প্রধান আসামি নূরুল হক (৬৫)-কে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে পুলিশ জানায়, আলী হোসেনের দখলীয় জমিতে নূরুল হকরা এসে ট্রাক্টর দিয়ে জমি চাষ শুরু করলে বাধা দেন আলী হোসেন।এরপর তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।সেখানে নেওয়ার পর বিকাল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করা হয়।বর্তমানে ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে আছে।এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মাত্র ১৬ ঘন্টার ব্যবধানে আমরা প্রধান আসামিকে গ্রেফতার করেছি।বাকি আসামিকেও শীঘ্রই আটক করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓