1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাণ্ডারিয়ায় গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মতলব উত্তরে মুরগির খামারে ঝোপ থেকে ২ দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড গুলি উদ্ধার গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল বিশেষ প্রণোদনা’ পাচ্ছেন গোলাম আযমের ছেলে আযমী পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত মঠবাড়িয়ার আলোচিত বই কান্ডে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা কাউখালীতে গাঁজা গাছসহ যুবক আটক গলাচিপার জাতীয় পর্যায়ে বিজয়ী ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন ঝালকাঠির আহসান হাবীব গজারিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে নবজাতক উদ্ধার

ইন্টারন্যাশনাল ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচালচার কনফারেন্সে ২য় পবিপ্রবির রাতুল

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য ইন্টারন্যাশনাল ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচালচার কনফারেন্স অন স্মার্ট অ্যাকুয়াকালচালচার এন্ড ফিশারিজ অনুষ্ঠানের পোস্টার প্রেজেন্টেশনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান রাতুল ২য় স্থান অধিকার করেছেন।শনিবার (৮ জুন) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ফিশারিজ রিসার্স ফোরামের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট বিল্ডিং এ উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারা শুভ উদ্বোধন করেন এবং উদ্বোধন পরবর্তী কার্যক্রম রাবির কৃষি অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার উপস্থিত ছিলেন।এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ফিশারিজের দেশসেরা গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তিন শতাধিক গবেষক দুইটা সেশনে তাদের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।উপস্থাপিত সেশন দুটি হলো ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশন। পোস্টার প্রেজেন্টেশন সেশনে পবিপ্রবি শিক্ষার্থী মো: মাহমুদুল হাসান রাতুল ২য় স্থান অধিকার করেন। মো: মাহমুদুল হাসান রাতুল পবিপ্রবির ফিশারিজ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী।সেশন পরবর্তী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓