1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

উপজেলা পরিষদ নির্বাচন রাজাপুরে বাচ্চু ও কাঁঠালিয়ায় মনির নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :

ঘূর্ণিঝড় রিমানের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমাদুল হক মনির টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।মিলন মাহমুদ বাচ্চু এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।কাঁঠালিয়ায় এমাদুল হক মনির পেয়েছেন ২০ হাজার ৩৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম কিবরিয়া সিকদার পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট।রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে মিলন মাহমুদ বাচ্চু পেয়েছেন ২১ হাজার ৫০ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা আক্তার লাইজু পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট। ভোট গণনা শেষে রবিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।এছাড়া রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইসচেয়ারম্যান পদে এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে নাসরিন আক্তার নির্বাচিত হয়েছেন। কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজী এবং মহিলা সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।এদিকে রবিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ে।নির্ভিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓