1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে বাঙ্গালীজাতির গৌরব ও অহংকারের দল বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন বেপারীর নেতৃত্বে উজিরপুর উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়।পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারীর সঞ্চালনায় আলোচনা সভা দোয়া মাহফিল ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বহু নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা।এ সময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান, এডভোকেট মোরশেদা পারভিন সহ পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓