1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

কাউখালীতে প্রান্তিক চাষীদের মাঝে সার, বীজ ও নারকেল চারা বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৪ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারকেল চারা বিতরণ করা হয়।বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।উপজেলার ৭শত কৃষকদের মাঝে প্রত্যেককে পাঁচটি করে নারকেল গাছের চারা, ২ হাজার কৃষকদের মাঝে পাঁচ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান বলেন, ১ ইঞ্চি জাগাও ফাঁকা রাখা যাবে না। সরকার থেকে আপনাদের সকল প্রকার সহযোগিতা করা হবে।উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকবে এবং বিভিন্ন পরামর্শ দিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓