1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ইন্টারন্যাশনাল ইয়ুথ লিডারশীপ এওয়ার্ড পাচ্ছেন মো: আবু জুবায়ের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

পবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশের তরুণ সমাজকর্মী ও ইনফ্লুয়েন্সার মো. আবু জুবায়ের বিশ্ব কূটনীতি ফোরাম (World Diplomacy Forum) কর্তৃক আয়োজিত এশিয়া প্যাসিফিক ডিপ্লোমেসি ফোরাম ২০২৪-এ আন্তর্জাতিক যুব নেতৃত্ব পুরস্কার (International Youth Leadership Award) ২০২৪ গ্রহণ করতে যাচ্ছেন।এই সম্মানজনক পুরস্কারটি জুবায়েরের নেতৃত্ব এবং সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হচ্ছে।দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সন্তান আবু জুবায়ের। ২০২১ সালে বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০২৩ সালে পার্বতীপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।ফোরামটি আগামী ১ থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত নেপালের কাঠমান্ডু শহরের NTB হলে অনুষ্ঠিত হবে।এই ফোরামে এশিয়া প্যাসিফিক অঞ্চলের খ্যাতনামা কূটনীতিক, নেতা, উদ্যোক্তা, নীতিনির্ধারক, গবেষক এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন।বিশ্ব কূটনীতি ফোরামের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল জুবায়েরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, মো: আবু জুবায়েরের নেতৃত্ব ও সমাজ সেবামূলক কাজের প্রতি উৎসর্গ এবং কৃতিত্বকে আমরা স্বীকৃতি দিচ্ছি।তার অসাধারণ কাজ এবং নেতৃত্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলে নেতৃত্বের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।পুরস্কার গ্রহণের প্রসঙ্গে মো: আবু জুবায়ের  বলেন, “এই স্বীকৃতি আমার জন্য খুবই গর্বের।এটি আমার কাজের প্রতি উৎসাহ যোগাবে এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করবে সেই সাথে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশকে বিশ্বনেতাদের সামনে তুলে ধরতে পারবো এবং দেশের বিভিন্ন সংকট ও সমাধান নিয়ে আলোচনা করার সুযোগ পাবো।এশিয়া প্যাসিফিক ডিপ্লোমেসি ফোরাম ২০২৪ আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ রূপায়ণে গুরুত্বপূর্ণ আলোচনার মঞ্চ হিসেবে কাজ করবে।জুবায়েরের এই সম্মানজনক পুরস্কার প্রাপ্তি বাংলাদেশের যুব সমাজের জন্য একটি অনুপ্রেরণা এবং গর্বের বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓