1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ফুলপুর যাত্রী ছাউনীতে ফ্রি পানির ব্যবস্থা করলো উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে বাসস্ট্যান্ড সংলগ্ন যাত্রী ছাউনীতে ফ্রি পানির ব্যবস্থা করলো উপজেলা প্রশাসন।উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের উদ্যোগে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় বুধবার (২৬ জুন) বিকাল ৫টার দিকে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম বলেন, বাসস্ট্যান্ড ফুলপুর উপজেলার কেন্দ্রবিন্দু ও সব চেয়ে ব্যস্ততম জয়গা।এখানে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে বহু লোকজন আসেন।বহু বাস, সিএনজি, অটোরিকশা‌ ও রিকশার যাত্রী, শ্রমিক, পাশে বড় বাজারে আগত বিভিন্ন ক্রেতা, ব্যবসায়ী ও আশপাশের দোকানদাররা ঘেমে বা কাদা মেখে আসলেও হাত-পা ধোয়ার বা একটু সুপেয় পানি পান করার কোন ব্যবস্থা যাত্রী ছাউনীতে নেই।তাদের সকলের পক্ষে বোতলজাত পানি ক্রয় করাও সম্ভব নয় ফলে দীর্ঘদিন ধরে তারা কষ্ট করে আসছিলেন।গতমাসে তীব্র তাপদাহে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করে।পরে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা উদ্যোগ গ্রহণ করি এবং শ্রমজীবী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ফুলপুর বাসস্ট্যান্ডে সকলের জন্য সার্বক্ষণিক সুপেয় পানির ব্যবস্থা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রনি রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓