1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাঙ্গাবালীতে এলাকাবাসীর উদ্যোগে কাচা রাস্তা সংস্কার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নে এলাকার উদ্যোগে এক কিলোমিটার গ্রামীণ রাস্তা সংস্কার করছেন স্থানীয় লোকজন।ইউনিয়নের সামুদাফৎ ডাক্তার বাড়ী থেকে ইটের রাস্তার মাথায় প্যাদা বাড়ী পর্যন্ত মাঝ খানে ইটের রাস্তার মাথা পর্যন্ত কাঁচা রাস্তায় মাটি ভরাট ও বালু দিয়ে চলাচলের উপযোগী করছেন তারা।রাস্তাটি চলাচলের উপযোগী হলে ওই এলাকার শত শত মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের আসা যাওয়ায় সুবিধা হবে।দীর্ঘদিন সংস্কার না করায় ও বর্ষা মৌসুমে মাহিন্দ্রা গাড়ী ও টিলা সহ ভাড়ী যানবাহন চলাচল করায় রাস্তাটি মানুষ চলাচলের অনউপযোগী হয়ে পড়েছে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে দেনদরবার করেও ফল পাননি গ্রামবাসী। অবশেষ তাঁরা চাঁদা তুলে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেছেন।গত সোমবার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। এ কাজ করতে আরও তিন/চার দিন সময় লাগবে বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েক জন লোক রাস্তা সংস্কারের কাজ করছেন। কেউ সড়কের মাঝ থেকে মাটি কাটছেন।অনেকে সেই মাটি ঝুড়িতে করে রাস্তার পাশে ফেলছেন।তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন রাস্তাটিতে সরকারিভাবে কোনো সংস্কারকাজ করা হয়নি। অনেক স্থানে বড় বড় গর্ত হয়েছে।বৃষ্টি হলে সেখানে পানি জমে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্কুল – কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী।রাস্তা সংস্কারে উদ্যোগী অনেকেই বলেন, ‘এলাকার জনপ্রতিনিধিসহ অনেকের কাছে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছি।কিন্তু কেউ উদ্যোগ নেননি। তাই নিজেরাই উদ্যোগটা নিয়েছি।গ্রামের সবাই সাধ্যমতো চাঁদা দিয়েছেন।সেই টাকা দিয়ে কাজ শুরু করা হচ্ছে।এ ছাড়া সবাই শ্রম দিয়ে সংস্কারকাজে অংশ নিয়েছেন।তবে বর্ষার সময় রাস্তাটি রক্ষার জন্য মাহিন্দ্রা গাড়ী সহ ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করার প্রয়োজন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓