1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

উজিরপুরে দরিদ্র কৃষককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা। থানায় অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালে উজিরপুরে হত দরিদ্র এক কৃষককে রাতভর নির্যাতন করে রশিতে বেধে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা চেষ্টার করেছে সন্ত্রাসীরা।হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কৃষক নুরুল আমিন।এই লোমহর্ষ ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে।অভিযোগ ও পুলিশ সুত্রে জানা যায়, হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয়ের পাশ্বের মৃত কারী মোহাম্মদ আলী শিকদারের পুত্র কৃষক নুরুল আমিন শিকদার (৫০) কিছুদিন আগে একই এলাকার বাবলু সরদারের ছেলে সন্ত্রাসী সুজন সরদারের চুরির ঘটনা দেখে ফেলে।এ কারনে নুরুল আমিন থানায় জিডি ও করেছিলেন।এ ঘটনার জের ধরে ৬ জুলাই সন্ধ্যায় সুজন সরদার(৩০) মৃত আফজাল এর পুত্র আরিফ ও শামসু ফকিরের ছেলে মিজান ফকির নুরুল আমিন সিকদারের বাড়িতে গিয়ে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।নুরুল আমিনকে খুজতে থাকে।কৃষক মোঃ নুরুল আমিনের স্ত্রী মুক্তামনি জানান ৬ জুলাই সন্ধ্যায় তার স্বামী স্থানীয় বাজারে বাজার করতে গেলে আগে থেকে ওতপেতে থাকা সন্ত্রাসীরা তাকে পথ রোধ করে এবং হাত মুখ বেঁধে তুলে নিয়ে যায়।এবং সন্ধ্যা থেকে সারারাত তাকে পাশবিক নির্যাতন করে গাছের সাথে রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা চালায়।এ সময় অচেতন হয়ে নাক মুখ থেকে রক্ত ঝরলে সন্ত্রাসীরা তার মৃত্যু ভেবে একটি পরিত্যক্ত পুকুরের পারে ফেলে রেখে স্থান ত্যাগ করে।এদিকে নিখোঁজ নুরুল আমিন সিকদারের পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে।সারারাত খোঁজাখুঁজির পরে ৭ জুলাই সকালে একই এলাকার হস্তিশুন্ড মাধ্যমিক বিদ্যালয় এর পাশে সন্ত্রাসী আরিফের বাড়ির পাশ্ববর্তী হাজী ইসমাইলের বাড়ির পুকুর পারে কর্দমাক্ত ও অচেতন অবস্থায় তার পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।অভিযুক্ত মিজান ফকির জানান ঐ রাতে পাশের বাড়ির একটি ঘরের কাছে অন্ধকারে একটি লোক দেখে চোর মনে করে ধাওয়া করি তাকে নুরুল আমিনের মত মনে হয়েছে।তাই তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে চলে এসেছি।তাকে হামলার ব্যাপারে আমি কিছুই জানিনা।এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান।একজন কৃষক কে মারধরের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓