1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গজারিয়া মন্দির ও উপাসনালয় পাহারায় আনসার বাহিনীর সদস্যরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা হিন্দু ধর্মালম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় গুলো পাহারা দিচ্ছেন আনসার বাহিনীর সদস্যরা।গত কয়েক দিন ধরে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছেন তারা।এ বিষয়ে ভবেরচর এলাকায় দায়িত্ব পালনরত আনসার সদস্য মোহাম্মদ আলী বলেন, আমারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুসলিমা আক্তার স্যারের নির্দেশে কাজ করছি, এ দেশ আমাদের সবার।আমরা হিন্দু মুসলমান ভাই ভাই।কেউ যাতে তাদের উপাসনালয় ভাঙতে না পারে, দেশে পুলিশের সদস‍্য কর্মবিরতে আছে তাই আমরা দায়িত্ব নিয়েছি।স্থানীয় সনাতন ধর্মের এক বাসিন্দা বলেন, আমরা সম্প্রীতির বন্ধনে যুক্ত।পূজার সময় আমরা সবাই আনন্দ করি। তাদের ঈদেও দাওয়াতে যাই।বর্তমানে তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।আমরা একসঙ্গে সবসময় এভাবেই থাকতে চাই।অপরদিকে কয়েক দিন ধরে  উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বৈষম্যবিরোধী আন্দোলন গজারিয়া শাখার ছাত্রসমাজ মহাসড়কে যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতায়ও ভূমিকা রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓