1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পবিপ্রবির টিএসসির নতুন পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র(টিএসসি) এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ফিজিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খোকন হোসেন।রবিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।এ ব্যাপারে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পবিপ্রবির টিএসসিকে আধুনিক, মানসম্মত, ছাত্র-শিক্ষার্থীবান্ধব টিএসসি হিসেবে গড়ে তুলতে চাই।পূর্বের সকল অনিয়ম-অভিযোগ-অসামঞ্জস্য দূর করে সকলের মনের মতো একটি আদর্শ টিএসসি হিসেবে গড়ে তুলতে চায়।টিএসসির খাবারের মান যেনো ভালো থাকে সেই তদারকি করবো।তাছাড়া বাজার থেকে কম মূল্যে শিক্ষা সামগ্রীসমূহ টিএসসিতে যেনো পেতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবো।এছাড়াও তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন টিএসসির ক্যাফেটেরিয়া এবং অন্যান্য দোকানগুলোতে তারা যেনো মূল্য পরিশোধ পূর্বক খাবার কিংবা অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করে।কোনো প্রকার বকেয়া না রাখার ব্যাপারে শিক্ষার্থীদের বিশেষ অনুরোধ করেন।এসময় তিনি টিএসসিকে চলমান ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং পবিপ্রবির টিএসসিকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি রোলমডেল হিসেবে উপস্থাপন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓