1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

ভারতীয় আগ্রাসনে সৃষ্ট বন্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল পবিপ্রবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

ভারতীয় আগ্রাসনের অংশ হিসেবে গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় সৃষ্ট বন্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা প্রাঙ্গনে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন হল থেকে শতাধিক শিক্ষার্থীদের সমাগম ঘটে।বিক্ষোভ মিছিলটি মুক্ত বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাংলার পাদদেশে এসে শেষ হয়।

“পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি;বন্যায় আহাজারি, কোথায় গেল সম্প্রীতি;দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা,ভারতীয় আগ্রাসন,ভেঙে দাও গুড়িয়ে দাও এমন অনেক স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের পানির ন্যায্য হিসাব নেওয়ার সময় এসে গেছে। এখন আর তাই তাবেদারি নয় চাই ন্যায্য দাবি। তাঁরা যদি তাদের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক, আগ্রাসনের চরিত্র পরিবর্তন না করে তবে তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর ভয়াবহ পরিণতি হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓