1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কাউখালীতে বজ্রপাতের সময় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর কচা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে নিখোঁজ জেলে ওমর শেখ (২২) এর লাশ একদিন পর চিরাপাড়া খাল থেকে উদ্ধার। মৃত ওমর শেখ কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের দুলাল শেখের ছেলে।বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাতে কাউখালীর চিরাপাড়া ব্রীজের নিচে মাছ ধরার সময় জেলেরা তার লাশ জাল থেকে উদ্ধার করে।মৃত ওমর শেখের পিতা মোঃ দুলাল শেখ জানান, গত বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তার ছেলে ওমর শেখ ও পিরোজপুরের কুমির মারা আবাসনে নয়ন সিকদার কচা নদীতে মাছ ধরতে যায়।একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।এ সময় হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হলে ঘটনাস্থলেই নয়ন সিকদার মারা যায়।এসময় তার ছেলে ওমর শেখ নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।পরে স্হানীয় জেলে, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য নদীতে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।ওই দিন দিবাগত রাতে কাউখালী উপজেলার চিরাপাড়া ব্রীজের নিচে জেলেরা মাছ ধরার সময় তাদের জাল থেকে ওমরের মৃতদেহ উদ্ধার করে।থানা পুলিশ জানায়, কচা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে ওমর শেখ নামের এক জেলে নিখোঁজ হয়।বৃহস্পতিবার দিবাগত রাতে চিরাপাড়া ব্রীজের নিচ থেকে জেলেরা মাছ ধরার সময় তাদের জাল থেকে নিখোঁজ ওমরের মৃতদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓