1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

তারাকান্দায় চাকরি দেয়ার নামে প্রতারণা দায় সহ গ্রেফতার ৩

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের তারাকান্দায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণাপূর্বক ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শামীম (২২) ও সালমান (১৯) নামে দুই জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাদের আটক করা হয়। জানা যায়, সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। পরে কামারিয়া গ্রামের মাহবুব বাদী হয়ে তারাকান্দা থানায় এ ব্যাপারে অভিযোগ করলে ওসি ওয়াজেদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এছাড়া আরেকটি হত্যা মামলার আসামি নিজাম উদ্দিন (৩৫)-কেও আটক করেছে পুলিশ।এ বিষয়ে জানতে চাইলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদেরকে আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓