1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট প্রকাশিত সংবাদের প্রতিবাদে কাউখালীতে কেন্দ্রীয় শ্রীগুরু সংঘ আশ্রমের সংবাদ সম্মেলন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের বাৎসরিক উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা কমিটি গঠন শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিল্লাল হোসেন কাউখালীতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত কাউখালীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট সমাজসেবক রাজু আহমেদ রাজা পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা দিলো কাউখালী প্রাথমিক শিক্ষা পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

বন্যা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে দেশের বেশ কয়েকটি জেলার মানুষ। অসহায় এই বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন।দেশের ১২টি জেলায় ভয়াবহ বন্যা কবলিত অসহায় মানুষের সহায়তার জন্য কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষকরা তাদের একদিনের বেতন ছাড়াও আলাদাভাবে ছাব্বিশ হাজার একশত বিশ টাকা সোনালী ব্যাংক, কাউখালী শাখার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল প্রেরণ করেন।কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় জানান, বন্যা কবলিত অসহায় মানুষের সহায়তার জন্য আমরা একদিনের বেতন ছাড়াও আলাদা ভাবে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ ২৬,১২০ টাকা সোনালী ব্যাংক কাউখালী শাখার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। এই সহায়তা প্রদানের জন্য সকল শিক্ষক-শিক্ষিকাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓