1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার পিরোজপুরে গ্রীন ফোর্সের মাসিক সভা অনুষ্ঠিত পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন গনতন্ত্র একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মধ্যে আবদ্ধ – ইলিয়াস হোসেন মাঝি ঝালকাঠিতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের গণসংযোগ ও লিফলেট বিতরণ মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছয় বছর পরে  উজিরপুর আসলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা -এস সরফুদ্দিন আহমেদ সান্টু

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর প্রতিনিধি ঃ

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও উজিরপুর  উপজেলা বিএনপি’র আহ্বায়ক, বিএনপি থেকে উজিরপুর- বানারীপাড়ার প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক,  দানবীর ও শিক্ষা অনুরাগী এস সরফুদ্দিন আহমেদ সান্টু দীর্ঘ সাড়ে ছয় বছর পর ৩ সেপ্টেম্বর ঢাকা থেকে সড়ক পথে নিজ জন্মভূমিতে আসেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত হন তিনি। দুপুর ১২ টায় ঢাকা বরিশাল মহাসড়কের বামরাইল ইউনিয়নের বামরাইল বাস স্ট্যান্ডে এই নেতা কে উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়, এরপরে বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ,উপজেলা মহিলা দল, এরপর একে একে শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। এ সময় তার সফর সঙ্গী ছিলেন , কেন্দ্রীয় ছাত্রদলের সফল সাবেক সাধারণ সম্পাদক  সাইফ মাহমুদ জুয়েল, এ দুই নেতা কে বরণ করতে গৌরনদী থেকে রহমতপুর পর্যন্ত প্রায় তিন ঘন্টা যানজট লেগে যায়। এ সময় সেনাবাহিনীর চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে উজিরপুর বানারীপাড়া আসনে নির্বাচনে অংশগ্রহণ করলে তৎকালীন আওয়ামীলীগের সৈরাতন্ত্রের কারণে তিনি নির্বাচন বর্জন করেন। এ সময় তার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। এরপরে তিনি দীর্ঘ সাড়ে ছয় বছর বিদেশে অবস্থান করেছিলেন। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটার পরে, তিনি কয়েকদিন পূর্বে দেশে ফিরেন। বিএনপি নেতাকর্মীরা জানান, এই নেতা এলাকায় ফিরেছেন এখন দলের মধ্যে একটি শৃঙ্খলা ফিরবে। একই সাথে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓