1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে চুরির অভিযোগে দুই জনকে পিটিয়ে হত্যা ভিক্ষা নয় ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় মিথ্যা অভিযোগ,যুবদল নেতার সংবাদ সম্মেলন কাউখালীর শামীমা পেলেন বরিশাল বিভাগীয় অদম্য নারী পুরষ্কার নেছারাবাদে চুরির অভিযোগে যুবককে মারধর, অভিমানে বিষপানে আত্মহত্যা সার ডিলার নীতিমালা বাতিলের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাজিরপুরে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, শিক্ষকসহ সাইবার মামলায় গ্রেফতার-২ মুন্সিগঞ্জ শিলইয়ে শ্যামল বেপারী হত্যা ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট স্বনামধন্য কেমিস্টের বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো

বাতিল হতে যাচ্ছে ডিসি নিয়োগের দু’টি আদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের দুই আদেশে ৫৯ জন নিয়োগের সেই আদেশ বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যাদের পদায়ন করা হয়েছে তাদের অধিকাংশ আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট এমন সমালোচনার মুখে এ সিদ্ধান্ত বাতিলের জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলী আযমের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষোভ প্রকাশ করেন নিয়োগ প্রত্যাশী বঞ্চিত কর্মকর্তারা।পরে বঞ্চিত কর্মকর্তারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় বঞ্চিত কর্মকর্তারা বলেন, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বেশিরভাগই আওয়ামী সরকারের মদদপুষ্ট। তাই এ দু’টি প্রজ্ঞাপন বাতিল করে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে নতুন করে জেলা প্রশাসক পদায়ন করতে হবে।তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব সবাইকে আশ্বস্ত করেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং এ দু’টি আদেশ বাতিলের ব্যবস্থা করবেন। গত সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ কর্মকর্তাকে ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দ্বিতীয় দিন মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আরও ৩৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয়। এ নিয়ে দুই দিনে ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিলো সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓