1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

উজিরপুরে শ্রমিক দলের যুগ্ন আহবায়কে লক্ষ্য করে গুলিবর্ষণ

  • প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশাল জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ন আহবায়ক লক্ষ্য করে গুলি বর্ষণ। প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরুদ্ধ করেন রাখেন সমর্থকরা। বুধবার ( ১১ সেপ্টেম্বর) রাত ৮.৩০ মিনিটে সময় শ্রমিক দলের এক নং যুগ্ন আহবায়ক খোকন ডাকুয়াকে সোনার বাংলা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন, এ সময় ৪ টি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্তরা এসে খোকন ডাকুয়াকে লক্ষ্য করে এলোপাথারী গুলি ছোরেন,অল্পের জন্য খোকন বেঁচে যায়। এ সময় পুলিশ ও সেনাবাহিনী এসে দুটি তাজা বুলেট উদ্ধার করেন। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় এক ঘন্টা পরে অবরোধ প্রত্যাহার করে নেয় নেতা কর্মীরা। ভুক্তভোগী স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ৮:৩০ মিনিটে স্থানীয় সাকুরা পাম্পের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, চারটি মোটরসাইকেল যোগে একদম সশস্ত্র সন্ত্রাসী এসে খোকন ডাকুয়াকে লক্ষ করে গুলি ছোড়ে এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় এ নেতা। এ বিষয়ে খোকন ডাকুয়া সাংবাদিকদের কে জানান, গতকালকে বিএনপি কেন্দ্রীয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পথসভায় বক্তব্যকে কেন্দ্র করে, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর সাথে শিকারপুর বন্দরের পথসভায় বাক বিতান্ডের সৃষ্টি হয়, তার জেরে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। শ্রমিক দলের উপজেলা আহবায়ক বিপ্লব জানান, রাজনৈতিক প্রভাব বিস্তার করার উদ্দেশ্যে শ্রমিকদল থেকে বহিষ্কৃত নেতা হাইয়ুম খান এর নির্দেশে সন্ত্রাসী মিরাজ,রাজিব, জুয়েল সহ একদল সন্ত্রাসী এই হামলার চালায়। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, তাজা একরাউন্ড গুলি সহ ব্যবহৃত কয়েকটা একাউন্ট গুলি উদ্ধার করা হয়েছে, এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓