1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

গোপালগঞ্জে এস এম জিলানী সহ নেতাকর্মীদের উপরে হামলার প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এ উপলক্ষে শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাশ চত্তরে পথসভায় মিলিত হয়। 
বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ,পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসিব জামাল, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিথুন, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজল সিকদার, পিরোজপুর পৌর ছাত্রদলের আহবায়ক মাসুদ প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, শুক্রবার গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে  হামলা কারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পিরোজপুর জেলা বিএনপি জেলা স্বেচ্ছাসেবক দল ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গোপালগঞ্জের উদ্দেশ্যে লং মার্চ করবে। শান্তিপূর্ণ সমাবেশ ও যাত্রা পথে হামলা কোন মেনে নেয়া যায় না এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓