1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই – আহম্মদ সোহেল মনজুর ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে…. গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষ বরণ উদযাপন মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিককে কারাদণ্ড পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বাংলা নববর্ষের ইতি কথা ইতিহাস ঐতিহ্যে বাঙালির নববর্ষ মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম বসন্তের শেষ লগনে ঝালকাঠির জলাশয়ের টগর ফুলের অপরূপ সৌন্দর্যে বিমোহিত পথচারীরা

এবার পবিপ্রবিতে কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১৪ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবী (সা) ও জুলাই বিপ্লবের চেতনায় কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পবিপ্রবির টিএসসি চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই কাওয়ালী ও নাশিদ সন্ধ্যা আয়োজিত হবে। কাওয়ালী ও নাশিদ সন্ধ্যায় মঞ্চ মাতাবে ঢাকা থেকে আগত কলরব শিল্পী গোষ্ঠী, শিল্পী মাহমুদ হুজাইফা, পটুয়াখালীর রুহামা শিল্পী গোষ্ঠী এবং পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পরিচিত শিল্পীবৃন্দ।

আয়োজক কমিটির অন্যতম সদস্য নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ ফরিদুল ইসলাম বলেন, ছাত্রজনতার অজস্র রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তী বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক ধারার যাত্রা শুরু করার প্রয়াসে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা আশা করি, আগামীতেও বিশ্ববিদ্যালয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চার এই ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মেধা, মনন এবং সৃজনশীলতার বিকাশ ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓