1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

শিক্ষা ভবনে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে কাউখালীতে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরের কাউখালীর দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে বৈষম্য বিরোধী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এস এম গিয়াস উদ্দিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ জলিল আহম্মেদ, সিনিয়র শিক্ষক মোঃ মোস্তফা কামাল, মোঃ আমিনুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।এসময় বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓