1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে মামলার পলাতক আসামি গ্ৰেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র- আন্দোলন গত ৪ আগস্ট সাব্বির (১৯) কোটা আন্দোলনে শরীক হওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জের সুপার মার্কেট গোলচত্তত্ব আসার আসার চেষ্টা করেন। পরে তার ওপর হামলা করে ক্ষমতাশালী আওয়ামীলীগ নেতাকর্মীরা।পরে ৫আগস্ট সরকার পতন হলে আহত সাব্বিরের বাবা আব্দুল জলিল গত ২৮ আগস্ট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ জনের নাম উল্লেখ করে পিটিশন মামলা দায়ের করেন। যা পিটিশন মামলা নং ৬৬৮/ ২০২৪ মামলা সূত্রে জানা যায়, সাব্বিরকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে একাধিক গুলি ছুড়িলে একটি গুলি সাব্বিরের বাহুর উপরের অংশে বিদ্ধ হইয়া ভেদ করিয়া বুকের ডান পাশে বিদ্ধ হয়। রক্ত ক্ষরণে মাটিতে লুটাইয়া পড়িলে অপর আসামি সোলেমান মোল্লা হত্যার উদ্দেশ্যে পা দিয়া বুক চাপিয়া রাখে। স্থানীয় লোকজন এবং ছাত্র আন্দোলনে উপস্থিত কতিপয় ছাত্র ধরাধরি করিয়া মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করিলে আসামি সজীব মোল্লা ও সোলেমান মোল্লা পথরোধ করে।প্রাথমিক ভাবে রক্তপাত বন্ধ করিয়া গুলি বের করা সহ উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল হাসপাতাল, ঢাকায় নিয়া চিকিৎসা করানো হয়।পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস মুন্সীগঞ্জ সদর থানার ওসিকে নিদেশ দেন মামলাটি রুজু করার জন।পরে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. খলিলুর রহমান মামলাটি রুজু করেন,যার মামলা নং ২০/ তারিখ ১৩/০৯/২৪ তারিখ।পুলিশ সূত্রে জানা যায়,২৫শে সেপ্টেন্বর বেলা ১১টার সময় সোলেমানকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের (মানিকপুর) থেকে তাকে গ্ৰেফতার করেন।এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর খালেদুজ্জান জানান,আসামী কে গ্ৰেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓