1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে পিরোজপুরে র‍্যালি ও প্রতিবাদ সভা

পবিপ্রবির আবাসিক হলসমূহ পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম

  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম পরিদর্শন টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পরিদর্শন করে আবাসিক হলসমূহের শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। এসময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের আবাসিক হলসমূহের বিভিন্ন সমস্যার কথা শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমস্যাসমূহ নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।এ সময় হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓