1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, ১০ হাজার টাকায় মিমাংসা নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চলে আগাম তরমুজ চাষে বিপ্লব মুন্সীগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উপার্জনের শেষ সম্বল চুরি সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে যোগ্যতার আলোচনায় শীর্ষে যাঁরা ঝালকাঠির সম্ভাবনাময় মুড়ি শিল্প! হাতে ভাজা মুড়িতেই স্বাবলম্বী জেলার ২০ গ্রামের নারী – পুরুষ দখলদারিত্বে আর ময়লায় ঝালকাঠি পৌরসভার ২২ খাল স্মৃতি হতে চলছে!! প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে উজ্জীবিত ভুক্তভোগী ও পরিবেশবিদরা ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত শাহাদাত সভাপতি -সোহেল সম্পাদক নির্বাচিত কাউখালীতে খাজনার বিপরীতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগের ২দিন পর টাকা ফেরত দিলেন দলিল লেখক

মুন্সীগঞ্জে থানা ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গত ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সীগঞ্জ সদর থানা ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে সরকারি ২টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের আংটি, ১টি গ্যাস সেল, ১টি ট্রলি ব্যাগ ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সদর উপজেলা ও টংঙ্গীবাড়ী থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে।এ ঘটনায় যারাই জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।গ্রেফতারকৃতরা হলেন- টংঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে হাসান তালুকদার ওরফে মুনতাসিন ওরফে জীবন (১৮),সদর থানার দরগাহ বাড়ি গ্রামের হালিমমোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৮) ও একই গ্রামের মাইনউদ্দিন হাওলাদারের ছেলে মো:ইকরাম হাসান মুন্না (১৯)।জানা যায়,মুন্সীগঞ্জ সদর থানা,জেলা পুলিশ সুপার কার্যালয়, সদর পুলিশ ফাঁড়ি ও হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সদর থানায় ৪ টি ও একই অভিযোগে টংঙ্গীবাড়ী থানায় আরেকটি মামলা দায়ের হয়।এই ৫ মামলায় এজাহারনামীয় কোন আসামী না থাকলেও অসংখ্য অজ্ঞাতনামা আসামীর কথা উল্লেখ রয়েছে। মামলাগুলোর বাদী হয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓