1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে সুপারি গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সুপারি গাছ থেকে পড়ে ইসমাইল হাওলাদার (৯) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল উপজেলার ওই গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে। সে আসপদ্দি উজিয়াল খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। মৃত ইসমাইলের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে যায় ইসমাইল। স্কুল থেকে বাড়ি ফিরে সে কাউকে কিছু না বলে নিজ বাড়ির সুপারি বাগানে সুপারি পারতে যায়। বাগানে কিছু পড়ার শব্দ পেয়ে তার দাদি বাগানে দৌড়ে যায়। সে বাগানে গিয়ে সুপারি গাছের গোড়ায় মুখমন্ডল থেতলানো অবস্থায় ইসমাইলকে পড়ে থাকতে দেখে। পরে তার ডাক চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার দীপ্ত কুন্ডু বলেন, ইসমাইলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, সুপারি গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓