1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

মুন্সিগঞ্জ লৌহজংয়ে অনুমোদন ছাড়াই দুই মাস ব্যাপী মেলার আয়োজন প্রস্তুতি চলছে, সংঘর্ষের আশঙ্কা

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে অনুমোদন না নিয়ে মেলার আয়োজনের প্রস্তুতি চলছে। অনুমোদন ছাড়া মেলা আয়োজনের খবরে হতবাক সংশ্লিষ্টরা। মেলার নামে দেয়া হয়েছে রানির গাঁও পর্যটন কেন্দ্র মেলা।এদিকে মেলার নামে চলে জুয়া, লটারি, সার্কাসসহ নানা বেআইনি কর্মকাণ্ড। কিন্তু প্রশাসনের কোনো অনুমতি নেই। অথচ উপজেলার শিমুলিয়া ২ নং ইয়ার্ডে গত ১ মাস ধরে মেলার স্টল ও মাঠ তৈরির কাজ চলছে। গত সপ্তাহে প্রশাসন জানতে পেরে অনুমোদন ছাড়া মেলা বসতে দেয়া হবে না এই মর্মে মেলার কাজ বন্ধ রাখতে বলা হয়।মেলা আয়োজনের হোতা “একতা মেলার” সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক স্বাপন। গত ২২ সেপ্টেম্বর মেসার্স সুজন এন্টারপ্রাইজের পেইডে জেলা প্রশাসক বরাবর ২ মাস ব্যাপী মেলার আয়োজনের জন্য অনুমতি চেয়ে দরখাস্ত করেন সুলতান মোল্লার পক্ষে মো.আল আমিন। সুলতান মোল্লা ঘাট এলাকার ১ ,২ ও ৩ নং পার্কিং ইয়ার্ড ইজারাদার।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায় ৫ আগষ্টের পর সুলতান মোল্লা পলাতক রয়েছে। এ অবস্থায় বিএনপির একটি পক্ষ চাইবে মেলার নিয়ন্ত্রণ নিতে এতে করে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।এ ব্যাপারে মেলার আয়োজক কমিটির সভাপতি মো. আল আমিন বলেন মেলার প্রস্তুতি চলছে, প্রশাসনের অনুমতি এখনো পাইনি। তবে আবেদন করেছি।বিআইডব্লিউটিএ পোর্ট অফিসার নিয়াজ মোহাম্মদ খান বলেন আমরা শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ড আগামী বছরের ৩০ শে জুন পর্যন্ত ইজারা দিয়েছি সুলতান মোল্লার কাছে। এখন তিনি কার কাছে ভাড়া দিবেন সেটা তার ব্যাপার। আইন শৃঙ্খলার অবনতি ঘটবে কিনা তার কাছে জানতে চাইলে তিনি বলেন এটা পুলিশ, প্রশাসনের ব্যাপার।পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন মেলার আয়োজকরা আমার কাছে এসেছিলো কিন্তু সুনির্দিষ্ট কাগজ পত্র না দেখাতে পারায় মেলার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। তারা জানিয়েছে ডিসি ও ইউএনও বরাবর মেলার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছেন।লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান  মেলার প্রস্তুতির খবর পেয়ে আমরা সেটি বন্ধ করে দিয়েছি, আর জেলা প্রশাসকের কার্যালয়ে  আবেদন জানানো হয়েছে তারা এখনো কোনো অনুমতি দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓