1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

গজারিয়ায় ইলিশ ধরার অপরাধে দুই জেলে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মহসিন (২৮) ও শাহালম (৪৫) নামে দুই জেলেকে আটক করা হয়েছে।মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে আসামী মহসিন’কে-৩ মাসের কারাদণ্ড এবং শাহালম’কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ’ সংরক্ষণে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় অভিযানকারী স্পিডবোট দেখে বিপদজনক ভাবে পলায়নরত অবস্থায় দু’জেলেকে আটক করা হয়। জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। পরে এসব মাছ স্থানীয় দরিদ্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় দরিদ্র ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।অভিযানে সহায়তা করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ-পুলিশ, কোস্টগার্ড এর সদস্যেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓