1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নিজস্ব প্রতিবেদক :

ঝালকাঠিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দেশের সর্বাধিক জনপ্রিয় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়। এ আয়োজন ঘিরে রাজনৈতিক, সাংবাদিক এবং সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের মিলন মেলায় পরিণত হয় ঝালকাঠি প্রেসক্লাব চত্বর। নতুন আঙ্গীকে কালবেলার পথচলার দ্বিতীয় বার্ষিকী উদ্যাপনে বুধবার সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালবেলা ঝালকাঠি ব্যুরো প্রধান মোহাম্মদ আরিফ সরদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক এড. আককাস সিকদার, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, টেলিভিশন জার্নালিস্ট এ্যাশোসিয়েশনের আহবায়ক আল- আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও দুলাল সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক গাউছিয়া প্রকাশক অলক সাহা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓