1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

গলাচিপায় আবারও জেলেদের চাল নিয়ে নয়ছয়

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মাসুম বিল্লাহ ২৮জন জেলেদের ২৫ কেজি করে ৭০০ কেজি চাল বিতরন না করে বিক্রির উদ্দেশ্যে উলানিয়া বন্দরে এক ব্যবসায়ীদ এর ভূসা মালের গুদাম ঘরে রাখে। রোববার স্থানীয় লোকজন চাল আটক করে যৌথ বাহিনী ও প্রশাসনের নিকট খরর দেয়। এ সময় চাল পেলেও ইউপি সদস্য মো: মাসুম বিল্লাহ পালিয়ে যায়।জানা গেছে, মা ইলিশ রক্ষায় সরকার কতৃক জেলেদের চাল রতনদী তালতলী ইউনিয়নের পরিষদের সামনে থেকে ৩নং ওয়ার্ডের জেলেদের চাল বিতরন করছিল। এ সময় ট্যাগ অফিসার সহকারী শিক্ষা অফিসার মো; রফিকুল ইসলামকে ফাঁকি দিয়ে ২৮জন ভুক্তভোগী জেলেদের ৫০ কেজি করে ১৪বস্তা চাল বিতরন না করে ইউপি সদস্য মো: মাসুম বিল্লাহ উলানিয়া বন্দরে শাহাবুদ্দিন এর ভূসা মালের গুদাম ঘরে রাখেন। চাল চুরির ঘটনাটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে সন্ধ্যায় ভুক্তভোগি জেলেরা উলানিয়া বন্দরে ইউপি সদস্য মো: মাসুম বিল্লাহর বিরুদ্ধে একটি মিছিল বের করে এবং তার শাস্তি দাবী করেন জেলেরা।অভিযুক্ত ইউপি সদস্য মো: মাসুম বিল্লাহকে বাব বার ফোন দেয়ার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা জানান, রবিবার রাত সাড়ে ৮টায় যৌথ বাহিনীর ও ইউএনও মো: মিজানুর রহমানের উপস্থিতে জব্দ কৃত চাল জেলেদের মধ্যে বিতরন করা হয়েছে। তবে ইউপি সদস্য মো: মাসুম বিল্লাহকে আইনের আওতায় আনা হবে কিনা প্রশ্ন করা হলে তিনি ফোনটি কেটে দেন। উল্লেখ্য যে প্রায় দেড় মাস আগে এ ইউনিয়নে সাড়ে ৪শত কেজি জেলেদের চাল নিয়ে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি আইন শৃঙ্খলায় উঠলেও তার কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓