1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

গলাচিপায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্পাদকের লিফলেট বিতরণ ও পথসভা

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

আল মামুন গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করা হয়। শুক্রবার বেলা ১১টায় উপজেলার উলানিয়া বন্দরে এ কর্মসূচি পালন করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহকিতায় কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে টিম গঠন করেন। কেন্দ্রীয় যুবদল পটুয়াখালী সদরে, স্বেচ্ছাসেবক দল গলাচিপা-দশমিনায় এবং ছাত্রদল কলাপাড়া-কুয়াকাটায় লিফলেট বিতরণ ও তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য পথসভায় তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান উপজেলার উলানিয়া বন্দরে লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্যে বলেন, ‘দেশ নায়ক তারেক রহমানের বার্তা সারা দেশে পৌঁছে দেয়ার জন্য আপনাদের কাছে এসেছি। দুর্দিনে যারা দলীয় নেতা-কর্মীদের পাশে ছিলেন, সুখে দুঃখে নির্যাতিত কর্মীদের খোঁজ খবর নিয়েছেন তাদেরকেই দল বিবেচনা করবে। কোন আগন্তুক সুবিধাবাদী এদের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব ফরাজী, সদস্য রেজাউল করিম, উপজেলা বিএপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান জিয়া. জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক শাকিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓