1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে দাফনের ৮৩ দিন পর ছাত্র আন্দোলনে নিহত সজলের মরদেহ উত্তোলন

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জে ময়নাতদন্তের জন্য দাফনের ৮৩ দিন পর
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ সোমবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থান থেকে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান। এ সময় মরদেহ উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।গত ৩ অক্টোবর মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি আদেশের প্রেক্ষিতে সোমবার সজলের মরদেহ উত্তোলনের জন্য তারিখ নির্ধারণ করা হয়। সজল মোল্লা মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবরের ছেলে। তিনি রং মিস্ত্রীর কাজ করতেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ অগস্ট মুন্সিগঞ্জের সুপার মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে আন্দোলনে গিয়ে সহিংসতায় নিহত হন তিনি। সেদিন রাতেই তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৫১ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓