1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফা গাজীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকার বংশাল থানার পুলিশ গুলিস্তানের সুন্দরবন স্কায়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইল ব্যবসায়ির দোকান থেকে গ্রেফতার করে। তাকে মুন্সীগঞ্জে নিয়ে আসার প্রস্ততি চলছে বলে খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হবে। তার পিতার নাম হচ্ছে মোক্তার হোসেন মোতা গাজী। মোতা গাজী চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তারা শহরের মুন্সীরহাট এলাকায় বসবাস করেন। ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় সহিংস ঘটনায় নুর মোহাম্মদ ওরফে ডিপজল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেই হত্যা মামলার আসামী হচ্ছেন মোস্তফা গাজী। ঘটনার পর থেকে সে পলাতক ছিলেন।এদিন মোস্তফা গাজী সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি মোবাইল দোকানে অবস্থান করছিল।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓