1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বরিশাল ভোলা ও ঝালকাঠি দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পিরোজপুরের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফারাকপুর জুনিয়ার ফুটবল একাদশ টুর্নামেন্ট আয়োজক হামজা ও শিমুল কাউখালীতে ডাক দিয়ে যাইর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত কাউখালীতে নাগরিক উদ্যোগের উপজেলা পর্যায়ে বার্ষিক পর্যালোচনা সভা কাউখালীতে ভাত কম রান্না করায় ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

কাউখালীতে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিমা ভাংচুর, আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীর সোনাকুরের পাল পাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নির্মাণাধীন কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদদের জন্য সুরঞ্জন পাল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক সুরঞ্জন পাল সোনাকুর গ্রামের অনিক পালের পুত্র।বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ায় এই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।পুলিশ ও স্হানীয় সূত্রে জানান, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের সাথে প্রতিবেশী প্রতিবন্ধী চয়ন পালের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। এরই জের ধরে বুধবার দিবাগত রাতের আঁধারে সুরঞ্জন পাল বিক্রির জন্য তার তৈরী কৃত কালী প্রতিমা নিজেই ভাঙচুর করে প্রতিবেশী বাবলু কুণ্ড, ক্ষিতীশ, কিশোর কুণ্ড, সুজন, বকুল রানী, চয়ন পালকে ফাঁসানো জন্য তাদের নাম প্রচার করে। পুলিশ রাতেই ঘটনা স্হল পরিদর্শন করে প্রতিমা ভাঙচুরের বিষয়ে সুরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এসময় সে প্রতিবেশীদেকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাঙচুর করে বলে স্বীকার করে।খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শেখ মোস্তাফিজুর রহমান (পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার),উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান বলেন, উপজেলার সোনাকুর পাল পাড়ার সুরঞ্জন পালের বিক্রির জন্য তৈরী কৃত কালী প্রতিমা ভাঙচুরের সংবাদ পেয়ে রাতেই ঘটনা স্হল করি। পরে প্রতিমা ভাঙচুরের বিষয়ে সুরঞ্জন পালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিবেশীদেকে ফাঁসানোর জন্য নিজেই প্রতিমাটি ভাঙচুর করে বলে স্বীকার করে। এ ঘটনায় মামলার দায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓