1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, তাই নীতির পরিবর্তন দরকার….. সৈয়দ ফয়জুল করিম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম, রাজাপুরঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আবারও সেই বৈষম্য, চুরি, ডাকাতি, জুলুম, নির্যাতন, অবিচার, দখলদারীত্ব, চাঁদাবাজি, মিথ্যা মামলা, খুন, ঘুষ ও ধর্ষন এর কারনটা কি? আপনি একবারও ভেবে দেখেছেন, যে অত্যাচার, জুলুম, নির্যাতন,দখল দারিত্বের বিরুদ্ধে ৫ ই আগস্ট আন্দোলন করলাম তার কোন পরিবর্তন হলো না, শুধু হাত পরিবর্তন হয়েছে৷ তা হলে কি করতে হবে? এবার নীতির পরিবর্তন করতে হবে। শুধু নেতার পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, তাই নীতির পরিবর্তন দরকার। ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তন হলে চলবে না, তাতে শান্তি আসতে পারে না,তাই নীতির পরিবর্তন করতে হবে। শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই।তিনি আরও বলেন,  চুরি, ডাকাতি, চাঁদাবাজির পরিবর্তন হয় নাই। নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই৷ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর রাজাপুর উপজেলা শাখার আয়োজনে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত তৃনমুল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।

সংগঠনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাষ্টার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মোঃ আলমগীর হোসেন, যুব আন্দোলনের উপদেষ্টা মাওলানা মুফতি আসাদুজ্জামান সহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓