1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা নগদ অর্থ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর পিরোজপুরের দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুরের সিভিল সার্জন মো: মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামাতের আমির মো: তোফাজ্জেল হোসাইন ফরিদ।এসময় জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানে নিহত ৫ জনের পরিবারের সদস্যরা ও আহতরা উপস্থিত ছিলেন।এসময় বক্তরারা বলেন জুলাই আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুন্থানের মধ্য দিয়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। এ ছাত্র জনতার গণঅভ্যুন্থানে ছাত্ররা বৈষম্য নিরোশনে ও মুক্তির নেশায় বুকের তাজার রক্ত দিয়ে পুনরায় স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভারে নিহতদের স্মরণ করছি। পাশাপাশি পিরোজপুরে যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার জন্য জেলা প্রশাসন কাজ করবে। এসময় পিরোজপুরে নিহত মো: রফিকুল ইসলাম, নিহত মো: এমদদুল হক, নিহত মো: আবু জাফর হাওলাদার, মো: মামুন খন্দকার, মো: হাফিজুল সিকদার এর পরিবারের সদস্যদের নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও জেলায় আহত ৬৫ জন কে নগদ অর্থ প্রদান করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓