1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে মা ইলিশ রক্ষায় কালিগঙ্গা-কচা নদীতে যৌথ মহড়া কাউখালীতে জেলাশিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অযত্নে বিলুপ্তির পথে কালের স্বাক্ষী শতবর্ষের ঝালকাঠির কীর্তিপাশার সতীদাহ বেদী কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পিরোজপুর সাইকেলপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৬ দোকান শ্রীগুরু সঙ্ঘ আশ্রমের বহিস্কৃত কোষাধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় সংবাদ সম্মেলন নেছারাবাদে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চেক জালিয়াতি ও বিস্ফোরক মামলায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

গলাচিপায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আল মামুর গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. তারিকুল তুহিন (৩২) নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গলাচিপা-পটুয়াখালী সড়কের সুহরী ব্রিজ সংলগ্ন তালতলা মোড় আকন বাড়ির সামনে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে তুহিন মোটরসাইকেল যোগে সুহরী ব্রিজ বাজারে যাচ্ছিল পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা রড ভর্তি একটি ট্রাকএর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক তুহিন ঘটনাস্থলেই মারা যান। নিহত তুহিন গলাচিপা উপজেলা ছাত্রদলের ১নং সদস্য এবং গোলখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের পুত্র। তিনি সুহরী ব্রিজ বাজারে ইলেকট্রনিক ব্যবসা করতেন।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, ট্রাকচালককে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।এসময় উত্তেজিত জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আগুন ধরিয়ে দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓