1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

নেছারাবাদে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে মাদক বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন, রাবেয়া আক্তার সাথী (৩৮) ও সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)।রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে ও সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে।গ্রেপ্তারকৃত রাবেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত দুজন মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কামারকাঠী গ্রামে ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓