1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

কাউখালীতে তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫০ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের হাজী বাড়িতে শীতার্তদের এসব শীতবস্ত্র দেয়া হয়। কর্মসূচিতে এলাকার ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল, জ্যাকেট ও মাফলার বিতরণ করা হয়।

বিতরণকালে তাকওয়া ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত মহৎ কাজ আর নেই। আপনারা সমাজের বোঝা নন, সম্পদ, অবহেলার পাত্র নন, আপনাদের কাছে আমরা সকলেই দায়বদ্ধ। আমাদের প্রত্যেককেরই দায়-দায়িত্ব ও কর্তব্যই হচ্ছে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানো। এ দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য তাকওয়া ফাউন্ডেশন আপনাদের পাশে দাড়িয়েছে।এসময় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোর শাখার সমন্বয়ক মোঃ মাহামুদ হাসান, আশরাফ ইয়াছিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓