1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

টঙ্গীতে সাদপন্থীদের বিরুদ্ধে খুনের অভিযোগে ফুলপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে 

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

ঢাকার টঙ্গী বিশ্ব ইজতিমা ময়দানে বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত ভোর রাতে নিরস্ত্র নামাজরত তাবলীগের সাথী ও মাদরাসার ছাত্র শিক্ষকদের উপর সাদপন্থীদের হামলায় ৪ জন হত্যা ও অগণিত সাথী আহতের ঘটনার প্রতিবাদে ও হত্যাকাণ্ডে জড়িত সকল সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বাদ জুমা সোয়া ২টার দিকে ফুলপুর উলামা মশায়েখ ও সর্বস্তরের তাওহীদী জনতার উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়। ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্জুমান সুপার মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ গেট হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা ব্রিজ ও হাসপাতাল হয়ে বালিয়া মোড় পর্যন্ত যায়।বালিয়া মোড় থেকে ফিরে পুনরায় আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এসে পথসভায় মিলিত হয় বিক্ষোভ মিছিলটি। এসময় মাওলানা উবায়দুল্লাহ সাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা মুহিউদ্দীন, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, মাওলানা আবু রায়হান, মাওলানা আতাউল্লাহ, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মাওলানা আবুল বাশার, টঙ্গী ময়দানে আহত সাথী রহমত আলী সজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓