1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

কাউখালীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নারী আহত

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আঞ্জু বেগম (৩৭) নামে এক নারী আহত হয়েছেন।আহত আঞ্জু বেগম উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী।এঘটনায় আহত আঞ্জু বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাযায়, একই বাড়ির প্রতিবেশী মৃত মোজাম্মেল হোসেন মাঝির ছেলে আউয়াল মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এনিয়ে শুক্রবার দুপুরের দিকে আউয়াল মাঝির মেয়ে নাজমিন বেগমের সাথে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তার হাতে থাকা লোহার সাবল দিয়ে হামলা করে। এসময় তার মা হেনোরা বেগম ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। পরর্বতীতে আঞ্জু বেগম ও তার স্বামী জাকির হোসেন এবিষয়ে আউয়াল মাঝির কাছে জিজ্ঞেস করতে গেলে তারা সকলে মিলে তাদেরকে কিল-ঘুষি মেরে নীলা ফুলা করে। এসময় প্রতিবেশীরা এসে আহত আঞ্জু বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন।এঘটনায় অভিযুক্ত আউয়াল মাঝির কাছে জানতে চাইলে তিনি জানান, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগটি সর্ম্পূন মিথ্যা এবং বানোয়াট। তাদের সাথে মারামারি হয়নি সামান্য বিতর্ক হয়েছে মাত্র।কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ সোলাইমান বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓