1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে কয়েকটি যানবাহনের সংঘর্ষ দুমুচড়ে গেছে বাসের অংশ

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রায় ৭/৮ টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান,আজ রোববার সকালে ৭টার দিকে সিংপাড়া আন্ডারপাসে মাওয়ামুখী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা একটি মাইক্রোবাসসহ এনা, সেবা ও গোল্ডেন লাইন পরিবহনের আরও তিনটি যাত্রীবাহী পরিবহনের সংঘর্ষ হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ গন্তব্যে চলে গেছেন। এ ঘটনায় একজন মাইক্রোবাসচালক গুরুতর আহত হয়ে শ্রীনগর হাসপাতালে ভর্তি হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার হয়েছে , এসময় এক্সপ্রেসওয়ের শ্রীনগ এলাকায় প্রায় ৪০ মিনিট সড়কে প্রচুর জ্যামজটের সৃষ্টি দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓