1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

মেঘনায় নিখোঁজ শিশু সোহান উদ্ধার, আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামে নিখোঁজ হওয়া সাত বছরের শিশু সোহানকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যমুনার চর এলাকা থেকে অভিযুক্ত হাসান আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মেঘনা থানা পুলিশের একটি বিশেষ টিম এই অভিযানে অংশ নেয়। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আব্দুল আজিজ মিয়া, এসআই সুমন মিয়া ও এএসআই আল মামুন জিহাদী এবং কনস্টেবল জাহাঙ্গীর আলম অভিযানে যান। টানা অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে শিশুটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া হাসান আহমেদ উপজেলার পাড়ারবন গ্রামের রফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল চারটার দিকে মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা সুমন মিয়ার ছেলে সোহান নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে মাইকিং করে তাকে খোঁজার চেষ্টা করা হয়। পরে পুলিশকে জানানো হলে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মনিরুজ্জামান আমাদের এই প্রতিনিধিকে বলেন, “পরিবারের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। একাধিক জায়গায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়া আরও একজনকে সনাক্ত করা হয়েছে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন- উদ্ধারের পর শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও স্বজনরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (২২ ডিসেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓