1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

রাঙ্গাবালীর অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

মো.ফিরোজ ফরাজী রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

নিয়ম লঙ্ঘন করে বিনা অনুমতিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। অভিযানকালে অবৈধভাবে বালু তোলার দায়ে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন পাশর্বর্তী গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের হরিদেবপুর গ্রামের বাবুল গাজীর ছেলে।প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে উপজেলার আগুনমুখা নদীতে ড্রেজার দিয়ে স্থানীয় একটি চক্র বালু উত্তোলন করছিল ,এমন তথ্যের ভিত্তিতে রাতে কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার গফুর হাওলাদারের মালিকানাধীন মা-বাবার দোয়া ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল আমিনকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জানা যায়, স্থানীয় চক্রটি গলাচিপা থেকে ওই ড্রেজারটি এনে আগুনমুখা নদী থেকে বালু উত্তোলন করছিল। তাদের যোগসাজশেই নদী থেকে বালু তোলা হচ্ছিল। এর বিনিময় চক্রটিকে কমিশন দেওয়া হতো বলে সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান বলেন, একটি গ্রুপ নদী থেকে বিনা অনুমতিতে বালু তুলছিল। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিকের প্রতিনিধি নুরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর মুচলেকা রেখে আটক ব্যক্তি এবং ড্রেজার ছেড়ে দেওয়া হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓