1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু 

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

রাজীব কুমার মালো নলছিটি ঝালকাঠী সংবাদদাতা:

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত মো. আবু হানিফ পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালি থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেটি দুমড়ে-মুচড়ে যায়।নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓