1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মায় বাসডুবিতে নিহত ২৩ জনের সবার পরিচয় শনাক্ত গলাচিপার সুতাবাড়ীয়ায় ৩৬ হিন্দু শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ যাত্রী নিয়ে ডুবে যাওয়া বাস উদ্ধারে ঘটনাস্থলে ‘হামজা’ ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে, হতাহতের শঙ্কা পরিবেশ দূষণে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে — ডাঃ জিয়া উদ্দীন হায়দার স্বপন গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার কাউখালীতে নিখোঁজের ৬ ঘণ্টা পর নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার মঠবাড়িয়ায় শিক্ষক দম্পত্তির স্কুল পড়ুয়া কন্যার আত্মহত্যা  মঠবাড়িয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন

পিরোজপুর প্রেসক্লাবের শামীম সভাপতি ও তানভীর সম্পাদক নির্বাচিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে ক্লাবের কোষাধ্যক্ষ এবং দপ্তর সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়।বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পর্ন্ন হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিকেল ৫টায় প্রেসক্লাব নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা পিরোজপুরের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন।

নির্বাচিত কর্মকর্তারা হলেন- সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ), সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ (বাংলা টিভি) ও খেলাফত হোসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা), সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টিভি), সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক-তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কুমার শুভ রায় (বাংলাভিশন টেলিভিশন), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) (সাপ্তাহিক পিরোজপুর বাণী)।নির্বাহী সদস্য মাহমুদ হোসেন (ইউএনবি), গৌতম চৌধুরী (দৈনিক ঢাকা প্রতিদিন), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বনিকবার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (দৈনিক সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায়দিন), মো. খালিদ আবু (দৈনিক আমাদের সময়) এবং মো. হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓