1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

পিরোজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মো. মারুফ শেখ (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রুদ্র বড়াল (২৮) নামের আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মুলগ্রাম এলাকার মো. ইদ্রিস শেখের ছেলে। আহত রুদ্র বড়াল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রবিন্দ্র বড়ালের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে পিরোজপুরের কাউখালী থেকে আসা একটি মোটরসাইকেল বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর হুইল গার্ডের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের অন্য আরোহী রুদ্র ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ও আহতক উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে এ ঘটনায় গুরুতর আহত অন্যজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓