1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত কাউখালীর সন্ধ্যা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী অন্তঃসত্ত্বা; বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গজারিয়া ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবককে আটক ফুলপুরে ফেলে যাওয়া ইয়াছিনকে মায়ের কোলে ফিরিয়ে দিলেন ছাত্রদল নেতা ওমর ফারুক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর আ. রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী নেছারাবাদে প্রধান শিক্ষকের অবহেলায় জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি অথৈ কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

অনুষ্ঠানে উপজেলার কলেজ, মাধ্যমিক ও কারিগরি, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেনী ও স্কাউট শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে স্কাউট, গালর্স গাইডসহ হাম-নাত, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশত্ববোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, নৃত্য, অভিনয়সহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের ক্রেষ্ট এবং সদন বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্হানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী প্রাচুর্য রায় বলেন, আমার খুব ভালো লাগছে। কারণ আমি এবার প্রথমবারের মতো শাস্ত্রীয় নৃত্যে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে প্রথম হয়েছি।

কাউখালী সরকারি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রোদেলা কর্মকার বলেন, উপজেলা পর্যায়ে আমি লোকসংগীত এবং উচ্চাঙ্গ সংগীত ক্যাটাগরিতে শ্রেষ্ঠতা অর্জন করেছি। আমি খুব আনন্দিত।

এ সময় উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহিরুল ইসলাম বলেন, আমি দ্বিতীয় বারের মতন উপজেলা পর্যায়ে শ্রেনী শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। খুব খুশি ও আনন্দ লাগছে আমার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓