1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যক্ষ আলমগীর হোসেন নেছারাবাদে ‎মাথাবিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত দুইজনই গ্রেফতার

ঝালকাঠিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়াপোল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যবসায়ীর নাম সুদেব হালদার (২৮) । তিনি সদর উপজেলার বেতরা গ্রামের সুব্রত হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাউকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। গতকাল রাত ১১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে পথ মধ্যে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।নিহত সুদেব হালদারের বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়দিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে একারনেই আমার ভাইকে হত্যা করা হতে পারে। যারা আমার ভাইকে হত্যা করছে আমি তাদের ফাঁসি চাই।নিহত সুদেব হালদারের মা শেফালী হালদার বলেন, আমার ছেলে কারো সাথে কোন দিন খারাব ব্যবহার করেনি, কোন অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হল। আমি এর বিচার চাই।ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কোপের আঘাত দেখা গেছে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। সুরতহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓