1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সঙ্গে মিল রেখে পিরোজপুরে তিন উপজেলায় ঈদ উদযাপন মঠবাড়িয়ায় এ্যালামনাই-৯৫ এর কমিটি গঠন, ইসমাইল আহবায়ক ও বাদল সদস্য সচিব গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ কাউখালী শহর জুড়েই এখন জমজমাট ঈদ বাজার রাঙাবালীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি গলাচিপা- রাঙ্গাবালী মানুষের স্বপ্নের  রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, দক্ষিণাঞ্চলের যোগাযোগের নতুন যাত্রা ঝালকাঠি পৌরসভার খাল খননে পুকুর চুরি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক নোটিশ খাল খননের মাধ্যমে এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে : আহম্মদ সোহেল মনজুর কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হলেন এড. শাহাদত ত্যাগীনেতার মূল্যায়নে উচ্ছাসিত নেতাকর্মীরা

রাজাপুরে বিএমইউজে উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) উপজেলা শাখা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাইপাস রোডস্থ সংগঠন কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী’র সঞ্চলনায় সভাপতি মোঃ মুহাঃ সাইফুল্লাহ পনু (নাননু) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপদেস্টা পরিষদের সদস্য বদরুল হক পলাশ মাতুব্বর, প্রাণকৃষ্ণ বিম্বাস, প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক অহিদ সাইফুল্লাহ, প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল ইসলাম রানা, মোঃ সাইদুল ইসলাম, মোঃ সোহেল খন্দকার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুদেব মালাকারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সামাজিক ও মানুষের কল্যাণে কাজ করে থাকে এই সংগঠনটি। চলমান তীব্র শীতে অসহায় শীতার্তদের কথা চিন্তা করে উপজেলায় বিএমইউজে উপজেলা শাখা দেশব্যাপী শীতবস্ত বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় রাজাপুরে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেলার সদর উপজেলায় অর্ধ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓